আমাদের দেশে একবার চাঁদ দেখা নিয়ে একটু ঝামেলাই হয়েছিলো। মাজলিসু রুইয়াতিল হিলাল (আন্তর্জাতিক) নামক চাঁদ দেখা কমিটি এবং ইসলামিক ফাউন্ডেশনের কতৃপক্ষ বলেছিলেন যে চাঁদ দেখা যায়নি কিন্তু একজন তথাকথিত নামকরা মাওলানা ও রাজনীতিবিদ বলেছিলেন যে তিনি ৩ ঘণ্টা ধরে চাঁদ দেখেছেন। তাহলে বলুন সাধারণ মানুষের রিপোর্ট না হয় বিশ্বাস করবোনা কিন্তু মাওলানার স্টেটমেন্টের কি হবে? উনাকে কি বিশ্বাস করবোনা?
